দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথায় মাদক সেবন ও পরিবারের ওপর নির্যাতনের অভিযোগে সবুজ তালুকদার নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন মা-বাবা।
রোববার (৬ অক্টোবর) দুপুরে মাদকাসক্ত সবুজ তালুকদারকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত সবুজ তালুকদার (২৩) উপজেলার আটঘর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. মঙ্গল তালুকদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগার করার জন্য মাঝে মধ্যে বাড়িতে ঝামেলা করে। এমনকি মা-বাবাকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার করতো। এমন অবস্থায় ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মা-বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ভুক্তভোগী বাবা-মায়ের বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে সবুজকে আটক করে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফরিদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান বালী জানান, মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে নিজ বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় সবুজকে আটক করে আনা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আরএ