দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় র্যাব-৯ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের মো. আবদুল আউয়ালের ছেলে।
র্যাব জানিয়েছে, শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় দণ্ডবিধির ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
এর আগে শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিবকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছিল।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় বিএনপির মিছিল চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি শাবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান। এছাড়া আন্দোলনের সময় শাবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলায়ও আসামি তিনি। এ দুটি ছাড়াও আন্দোলনের সময় সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি খলিল।
আরএ