দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আল ফয়সাল (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জেলা শহরের মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার আল ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মৌড়াইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
এফএইচ