• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে দুইজন ও বালিয়াডাঙ্গী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বজ্রপাতের ঘটনায় নারী, শিশুসহ আহত হয়েছেন আরও ৮ জন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৫), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির ইসলাম (১৪) ও বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।

এদিকে বজ্রপাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আহতরা হলেন- সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে ফারুক (১৫), একই ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে ফরিদ (১৫) ও গৃহবধূ ফজিলা বেগম (৩৫)।

অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাতে আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ৭ বছর বয়সী শিশু রুমান, ১৩ বছর বয়সী কিশোর রানা, ১০ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৮ বছর বয়সী শিশু ফয়সাল ও উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা ৪৫ বেগম।

আরও পড়ুন

নেত্রকোনায় ইমামতি নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার 

ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, প্রচণ্ড তাপদাহের মধ্যে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা জুড়ে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের সময় সদরের গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ভুল্লী নদীতে আরিফুল ইসলাম, মনির ইসলামসহ পাঁচজন গোসল করতে নামে। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে আরিফুল ইসলাম ও মনিরের মৃত্যু হয়। এছাড়াও এই বজ্রপাতে ফারুক, ফরিদ ও গৃহবধূ ফজিলা বেগম আহত হন। আহতদের ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জেলার বালিয়াডাঙ্গী থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, বাড়ির বাইরে আতাউরসহ ৫-৬ জন মিলে বসে ছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে আতাউর, রুমান, রানা, সাকিবুল, ফয়সাল আহত হয়। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হয়। হাসপাতালে নেওয়ার সময় আতাউরের মৃত্যু হয়। অপরদিকে, উদয়পুরে মাঠে গরু আনতে নিয়ে বজ্রপাতে আহত হন গৃহবধূ মঞ্জুয়ারা। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

অ

  • ঠাকুরগাঁও
  • বজ্রপাতে মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
৫ আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল
৫ আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ
শীতের প্রকোপে বাড়ছে রোগ-বালাই
শীতের প্রকোপে বাড়ছে রোগ-বালাই
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।