দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিল্পাঞ্চল সাভার আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার পোশাক কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই, শুক্কুর আলী, জাহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলার রনি ও রাব্বি মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার মিজানুর রহমান ও জাহিদুল এবং কুমিল্লা জেলার শাহাপরান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন স্থানে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এদিকে সাভার আশুলিয়ায় শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। কোথাও কোনো অপৃতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। আজও ৪৬টি শিল্প কারখানা উৎপাদন বন্ধ আছে।
সেনাবাহিনী বিজেপি শিল্প পুলিশ সদস্যদের কারখানার বিভিন্ন গেটে নিরাপত্তার বলয় দিয়ে রেখেছে। সড়ক মহাসড়কে টহল অব্যাহত আছে।
আরএ