দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা (২৩) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন স্বামী তুফান শেখ। সোমবার (২৩সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনিকা খুলনার দৌলতপুরের দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে। আনিকা একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের (৩০) স্ত্রী। তাদের সংসারে ৫ বছরের তাসনিম নামের একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ জানায়, আনিকা ও তুফান শেখ দীর্ঘ ৮ মাস যাবৎ মোংলা শহরের মাদরাসা এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয়রা সকালে দেখে তাদের ঘরের দরজা বাহির থেকে শেকল দিয়ে আটকানো, ডাকাডাকি করলে সাড়া না পেয়ে, শেকল খুলে ভিতরে প্রবেশ করেন। ভেতরে দেখা যায় আনিকা খাটের উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যা হতে পারে। তবে মরদেহের ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চালাচ্ছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন কয়েকদিন আগেও তুফান তার স্ত্রীকে মেরে মাথা ফাঁটিয়ে দিয়েছিলেন। তুফান তাদের মেয়েকে গলা টিপে হত্যা করেছেন, এমন অভিযোগ নিহতের পরিবারের।
এফএইচ