দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধান, নদী, খাল- এই তিনে বরিশাল জেলা ব্র্যান্ডিংয়ের এই স্লোগানকে সামনে রেখে জেলার খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষে খাল পরিষ্কার অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এই উদ্যোগকে সাদুবাদ জানিয়ে সকাল থেকেই খালসমূহ পরিষ্কারকরণে অংশগ্রহণ করেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় নগরীর ঐতিহ্যবাহী জেল খাল ও লাকুটিয়া খালের সংযোগস্থল মড়কখোলার পোল থেকে খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
তিনি বলেন, বরিশাল নগরীতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই নগরীর জলাবদ্ধতা দূর করতে হলে প্রথমেই খাল পরিষ্কার ও খালের পাড় দখলমুক্ত করে পুররুদ্ধার করা দরকার। এজন্য প্রথমে খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এতে সাধুবাদ জানিয়ে বরিশালের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ নিজ নিজ উদ্যোগে অংশ নিয়েছে।
বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় সমন্বায়ক জায়েদ ইরফান বলেন, জেলা প্রশাসকের ডাকে সারা দিয়ে বিডি ক্লিনের ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বাইন বলেন, বরিশাল নগরীর খালগুলো ২০১৪ সালের পরে আর পরিষ্কার করা হয়নি। ১০ বছর পর এই উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসনকে সাধুবাদ জানাই। এই উদ্যোগ অব্যাহত রেখে নগরীবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে নগরীর সকল খাল পরিষ্কারসহ অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করবে প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বরিশাল জেলার গুরুত্বপূর্ণ খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষে জেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাবে। পাশাপাশি খালের আসেপাশে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষকে সচেতন হওয়ারও পাশাপাশি তাদের প্রতি আহ্বান জানান খাল দখল ও দূষণ থেকে বিরত থাকতে।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট লুসি কান্ত হাজন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন বরিশাল, বেলা, বাপা, এসএনডিসি, মানবীসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আরএ