দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চোরাচালানে জাড়িত থাকার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমান বিদ্যুৎকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সিদ্ধান্তে এরশাদুর রহমান বিদ্যুৎকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীকে তার (এরশাদুর রহমান) সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।
এরআগে মঙ্গলবার রাতে রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমানের গুদাম ঘর থেকে ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানের কম্বল ও সিগারেট জব্দ করে যৌথবাহিনী।
এরশাদুর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এরশাদুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি তথা ছাত্রদলের বার্তা স্পষ্ট, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলের যেকোন পর্যায়ের নেতাই হোক না কেন অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।
উল্লেখ্য- গত ১০ সেপ্টেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুর্নিদৃিষ্ট অভিযোগে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসূলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।