• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আতঙ্ক ছড়াচ্ছে জনমনে

কুমিল্লা প্রতিনিধি
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

সকালে ঘুম থেকে উঠেই পুরো শরীরে ব্যাথা অনুভব করেন কুমিল্লার লাকসাম উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা বোরহান উদ্দিন। স্বাভাবিক ব্যাথা ভেবে নাপা খেয়েছিলেন। কিন্তু, সকাল গড়িয়ে দুপুর হতেই অনুভব করেন তার জ্বর আসছে। থার্মোমিটারে মেপে দেখলেন ১০৩ ডিগ্রী। পাশাপাশি ব্যাথায় কাতরাতে শুরু করেন। পরদিন, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করিয়ে জানতে পারলেন তার ডেঙ্গু পজেটিভ। ভর্তি হলেন সেখানেই। অতঃপর, প্লাটিলেটের সংখ্যা কমে আসার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে বোরহানের মনে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুধু বোরহানই নয়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতালে প্রতিদিনই এমন আতঙ্ক নিয়ে রাত কাটাচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। মশারীর ভেতর বসে সুস্থ হওয়ার আসায় দিন গুনছেন, কবে ফিরবেন বাড়ি, রয়েছেন সেই অপেক্ষায়।

এদিকে, কুমিল্লায় হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা শহরে একাধিক স্থানে মিলেছে ডেঙ্গুর বাহক এডিস মশার উপস্থিতি। এ অবস্থায় জেলা জুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষত শিশুদের নিয়ে আতঙ্কে আছেন অভিভাবকরা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, বন্যার কারণে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে। সচেতন না হলে মহামারী আকার ধারণ করতে পারে। এছাড়াও, গত আগষ্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশী বলে জানা গিয়েছে। আগষ্টে ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছিল ৭৬ জন, সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে তা হলো ৭৫ জন। তাদের মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও, ২৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন এই সূত্র। তবে, জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

এদিকে, গত বছরের তুলনায় এই বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের হার কম বলে জানিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা। তিনি বলেন, গত বছর এই সময়ে আমরা হাসপাতালে রোগীর জায়গা দিতে হিমশিম খেয়েছিলাম, এই বছর সেটা হয়নি। তবে, আমরা যদি একটু সচেতন হই এবং এডিস মশার উৎসস্থল ধ্বংস করি তবে দ্রুতই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। মশার লার্ভা সাধারণত স্থায়ী পানিতে দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও, বাসার বারান্দায় রাখা গাছের টব, প্লাস্টিকের ব্যাগ, টিনের কৌটা, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, গাড়ির পরিত্যক্ত টায়ারে পানি জমে থাকতে দেওয়া যাবে না।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানকার ডেঙ্গু ওয়ার্ডে রোগীর ভর্তি রয়েছেন ১৬ জন। তাদের সবাই প্রাপ্ত বয়স্ক।

এদের মধ্যে, সাকিব হোসেন নামের এক রোগী বলেন, ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। প্লাটিলেট দেড় লক্ষ থাকার কথা, আমার রয়েছে ৮০ হাজার। খুব দুশ্চিন্তা হচ্ছে।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নাসিমা আকতার বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রাখা হয়েছে ও চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এছাড়াও, সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

এফএইচ

  • ডেঙ্গুর প্রকোপ
  • কুমিল্লা
  • কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
কুমিল্লায় আগুনে পুড়ল শতাধিক দোকান
কুমিল্লায় আগুনে পুড়ল শতাধিক দোকান
‘আ.লীগ পালানোর সময় পাইছে, আপনারা সেটাও পাবেন না’
‘আ.লীগ পালানোর সময় পাইছে, আপনারা সেটাও পাবেন না’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।