• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী
  • নোয়াখালী সদর

চলছে নোয়াখালী মেডিকেল কলেজে ‘কমপ্লিট শাটডাউন’

মাওলা সুজন, নোয়াখালী
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে নোয়াখালী মেডিকেল কলেজে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন। এতে একাডেমিক কার্যক্রমসহ কলেজে অচলাবস্থা দেখা দিয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে ক্যাম্পাসটির ভেতরে কেউ ঢুকতে এবং কেউ বের হতেও পারছে না। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো একই কর্মসুচী বলবৎ ছিল। শিক্ষার্থীরা বলছে, চার শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে। আর পদত্যাগ না করলে তারা অনশনের মতো কর্মসূচী ঘোষণা করবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত রোববার (৮ সেপ্টেম্বর) থেকে স্বৈরাচার আখ্যা দিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক রিয়াজ উদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। এ দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করে এবং শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ করে। পরে তারা চার শিক্ষকের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। কিন্তু চার শিক্ষক পদত্যাগ না করায় এবং প্রশাসন নিশ্চুপ থাকায় শিক্ষার্থীরা বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে এবং অধ্যক্ষসহ চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করে।

নোয়াখালী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনাস বিন ইকবাল বলেন, চার শিক্ষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তারা আন্দোলনকে কটাক্ষ করে মন্তব্যও করেছিলেন।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কেফায়েত উল্যাহ বলেন, আমাদের দাবি মানা না পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে। পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসুচী দেওয়া হবে।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী লুৎফুর বিন আরাফাত বলেন, আমাদের এই শাট ডাউনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। তারা কলেজ ক্যাম্পাসে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে।

তানজিদ আল নাহিয়ান নামে তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলেন, আমরা শ্রেনী কক্ষে ফিরে যেতে চাই। চার শিক্ষক পদত্যাগ করলে সহজেই সমস্যার সমাধান হয়ে যায়।

রায়হান তালুকদার নামে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, কয়েকদিন পর পরীক্ষা হওয়ার কথা। কিন্তু শিক্ষকরা আমাদের দাবি মেনে নিচ্ছেন না। তারা পদত্যাগ না করা পর্যন্ত ক্যাম্পাসের অচলাবস্থার অবসানও হবে না। ফলে শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত আমরা।

আরও পড়ুন

বরিশালে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার বিচার দাবি

নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: কামরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে নকি অভিযোগ আমি তা জানিনা। শিক্ষার্থীরা কি নিয়ে পদত্যাগের দাবী করছে, সেটাও আমার কাছে বোধগম্য নয়। শিক্ষার্থীরা যে ভাষায় শিক্ষকদের আক্রমন করছে তা অশালীন।

এই বিষয়ে কথা বলার জন্য নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে একাধিকবার ফোন দেয়া হলেও তারা রিসিভ করেননি।

এফএইচ

  • নোয়াখালী মেডিকেল কলেজ
  • ‘কমপ্লিট শাটডাউন’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।