দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আকস্মিক বন্যায় আশ্রয়কেন্দ্র ও পানিতে নিমজ্জিত বাসা বাড়িতে ডায়রিয়া, সর্দি জ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলার রাজনগর উপজেলার উদ্যোগে রাজনগর সরকারি কলেজে আঙ্গিনায় বুধবার (২৮ আগস্ট) সকাল দশটা হতে দিনব্যাপী ৮ জন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহ উল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য জননেতা মো: আব্দুল মান্নান।
সকাল হতে বিভিন্ন বয়সের নারী পুরুষের উপস্থিতিতে অত্যন্ত প্রাণবন্ত এ ব্যতিক্রম আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সেক্রেটারী মো. ইয়ামির আলী, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু,মাসুমুর রহমান রাসেল, হাফেজ রায়হান, ফয়ছল আহমেদ, হাফেজ হাসান আহমেদ প্রমুখ।
চিকিৎসক প্যানেলে ছিলেন রাজনগর উপজেলার কৃতি সন্তান ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. আব্দুস সালাম টিটু , ডা. জাকির হোসেন মুন্না, ডা. সাইফুল্লাহ তানভীর, ডা. মুহাইমিন আহমদ ইমন এর নেতৃত্বে ৮, জন অভিজ্ঞ চিকিৎসক।
বিভিন্ন রোগের ২৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ পত্র দেওয়া হয়। অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে জামায়াতের এ ধরনের আয়োজনে সংগঠন সর্বমহলে বেশ প্রশংসায় লাভ করে। জামায়াত নেতৃবৃন্দ প্রশংসা নয়, সকলের নিকট দোয়া কামনা করেন।
উপজেলা জামায়াতের আমীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে পরবর্তী মেডিক্যাল ক্যাম্প মনসুর নগর ইউনিয়নে শীঘ্রই অনুষ্ঠিত হবার ঘোষণা দেন।
এফএইচ