দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে এক দিনের কর্মবিরোধী পালন করেছে বরিশালের সকল সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশবৃন্দ।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ কর্মবিরতি পালন করে তা। এসময় তারা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।
এ সময় বাবুগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের সিনিয়র নকলনবিশ আকতার হোসেন বলেন, এ অফিসে মাত্র কয়েকজন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি কিন্ত আমরা কোনো সরকারি বেতন ভাতা পাই না। মাত্র ৩৬ টাকা পৃষ্ঠা মূল্যে আমরা দলিলের নকল লিখি। মাসে মাত্র কয়েক হাজার টাকা দলিল লিখে পাই কিন্ত আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি। দীর্ঘদিন ধরে নকলনবিশরা একইভাবে চলে আসছে, তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাই।
নকলনবিশ সোহেল রানা বলেন, এই সামান্য টাকা দিয়ে আমাদের সংসার চালাতে অনেক বেগ পোহাতে হয়। তাই অবিলম্বে আমাদের এক দফা দাবি পূরণ করতে হবে। অন্যথায় দাবি আদায় না হলে আগামীতে লাগাতার কর্মবিরোধী পালন করা হবে।
এফএইচ