দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাড়িয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্যার্তদের সহযোগিতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ আগস্ট) বন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা দিয়েছি। এছাড়াও আগামী ২৬ আগস্ট, ২০২৪ তারিখে বন্যা কবলিত ফেনি জেলার এক হাজার পরিবার এবং খুলনার পাইকগাছায় ২০০ পরিবারের মধ্যে ১৯ টন বিশুদ্ধ পানি, খাদ্যসামগ্রী ও ওষুধসামগ্রী বিতরণ করা হবে।
আরএ