দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় নির্বাচনের পূর্বে জেলা পরিষদগুলোর নির্বাচনের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।
শনিবার (২৪ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, যুগ্ম সচিব কনকন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
তিন পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ নানা সমস্যা দীর্ঘদিনের। জেলার স্বাস্থ্য সেবা অনেক অনুন্নত, জেলার মানুষ উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকায় যেতে হয়। কাপ্তাই হ্রদের নাব্যতা কমে গেছে এবং একই সঙ্গে হ্রদের পানি দূষিত হয়ে যাচ্ছে, হ্রদের ড্রেজিং জরুরি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে আছে এমন নানা সমস্যার কথা তুলে ধরে দ্রুততম সময়ে আশু সমাধান চান সুশীল সমাজের প্রতিনিধিরা।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শুন্য পদে নিয়োগে প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেন বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা।
উপদেষ্টা বলেন, তিন জেলা পরিষদ যাতে এই পার্বত্য এলাকার মানুষের হয়ে কাজ করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। গ্রহণযোগ্য মানুষ জেলা পরিষদে নিয়োগ দেওয়া হবে। কোনো দলীয় লোক নেওয়া হবে না। জাতীয় নির্বাচনের আগে জেলা পরিষদের নির্বাচন করা হবে বলেও তিনি জানান।
আরএ