দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও পৌরসভার সদ্য সাবেক মেয়র ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ।
এর আগে বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী পঞ্চগড়ের বোদা উপজেলার থানাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় সদ্য সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে আসামি করা হয়।
তিনি বলেন, ঐ মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী মিলে পঞ্চগড়ের বোদা উপজেলার থানাপাড়া এলাকার সাবেক মেয়র বন্যার আত্মীয় শাহজাহানের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ বাড়ি থেকে সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই বন্যাকে ঠাকুরগাঁও সদর থানায় আনা হয়।
ওসি বলেন, কিছুক্ষণের মধ্যে আদালতে সদ্য সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী শরিফুল ইসলামকে হারিয়ে ২৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যা।
তবে এর আগে একাধিকবার ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করলে সামান্য ভোট পেয়ে জামানত খোয়ান তিনি। অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের লাঞ্ছিতও করেন তিনি। মেয়রের সীমাহীন দুর্নীতির কারণে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেছেন কাউন্সিলররাও।
আরএ