দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মা জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। মায়ের এই বিজয়ের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছেলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে। নেত্রীর দোয়ায় আমরা জিতেছি।’
বৃহস্পতিবার (২৫ মে) মধ্যরাতে ফল ঘোষণা কেন্দ্রের বাইরে এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর সাংবাদিকদের এসব কথা বলেন।
সাবেক মেয়র বলেন, এখানকার নাগরিকেরা নিজেরা বাড়ি থেকে গিয়ে আমার মায়ের মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আগেই বলেছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কখনো যাই নাই, যাব না। নৌকার বিরুদ্ধে যাই নাই, যাব না৷ নেত্রী আমার শ্রদ্ধার জায়গা। এখানে কেউ যেন আঘাত না করে।
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। ব্যক্তির বিরুদ্ধে জিতেছ। আমার মা বলেছেন তিনি সবাইকে নিয়ে মা কাজ করতে চান।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। উনি চারা গাছ হিসেবে আমাকে এখানে দিয়েছিলেন। নেত্রীর দোয়ায় আমরা জিতেছি। আমার মাকে সাথে নিয়ে কাজ করতে চাই।
জাহাঙ্গীর আলম বলেন, মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ কেউ আর আমাকে আমার পরিবারকে নিয়ে আজে বাজে না লিখেন।
আমার মা নতুন শহর করে দেবে। আমি মায়ের সাথে থেকে সবাইকে সাথে নিয়ে পরিকল্পিত নগর করতে চাই বলেন জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, ‘বড় ভাই আজমত উল্লা খানসহ যারা নির্বাচন করেছে তাদের সবাইকে নিয়ে কাজ করতে চান আমার মা।’