দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ইয়াবা কারবারে বিতর্কিত সাবেক এমপি আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়।
র্যাব সূত্র বলছে, তাকে চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্রেপ্তার করা হয়।
এদিন রাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি মুঠোফোনে জানান, ৫ আগস্ট বিএনপির এক নেতার মার্কেট ভাঙচুর করাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে। বিএনপি নেতা আব্দুল্লাহর দায়ের করা ওই মামলায় আব্দুর রহমান বদি এক নম্বর আসামি। সেই মামলায় হত্যাচেষ্টার ধারাও রয়েছে।
তবে তার বিরুদ্ধে কোনো মাদকের মামলা নেই বলে জানা গেছে। কিন্তু টেকনাফ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের মাফিয়া হিসেবে খ্যাতি রয়েছে তার। তার আপন ভাইসহ আত্মীয় স্বজনরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আব্দুর রহমান বদি আওয়ামী লীগের রাজনীতির আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কথিত আছে টেকনাফ এলাকার কিং হিসেবে পরিচিত বদির হাতে থাকত বিরোধী সব রাজনীতিকরাও। বিশেষ করে নির্বাচন কেন্দ্রীক রাজনীতিতে বদি খুব পটু।
মামলার কারণে গত দুই সংসদ নির্বাচনে অংশ নিতে না পারলেও নিজের স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন পাইয়ে দিয়ে বানিয়েছিলেন এমপি। কিন্তু এমপি স্ত্রী হলেও সমস্ত প্রটোকল ব্যবহার করতেন বদি। এ নিয়ে সমালোচনা থাকলেও থোড়াই কেয়ার করতেন বদি।
আরএ