দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা জেলা সদরে সন্ত্রাস ও নাশকতা রোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভায় এ আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ শীলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান শাহ আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আখতার চৌধুরী, চেম্বার অব কমার্সের পরিচালক মো. সফিকুল ইসলাম, ওসি তদন্ত আল মামুন, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী মনসুর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ দে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, সাংবাদিক মেজবাহ উদ্দিন শিপু প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- ইউনিয়ন পর্যায়ে প্রশাসন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের টহল জোরদার করা হবে।
আরএ