দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা সংস্কার আন্দোলন পরবর্তী কারফিউ শিথিলতার পর চলমান পরিস্থিতিতে স্বাভাবিক হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও ঢাকা-আরিচা মহাসড়ক। বেড়েছে এ সব রুটে যানবাহন চলাচল ও কর্মব্যস্ততা।
সোমবার (২৯ জুলাই) সকালে সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম খালিদ নেওয়াজ জানান, আন্দোলন পরবর্তী কারফিউ শিথিলতার পর চলমান পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পর্যাপ্ত সংখ্যক ফেরি প্রস্তুত রয়েছে। আগের তুলনায় যানবাহন ও যাত্রীর সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত ঘাট এলাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
কে