দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে রোহান মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কুরুয়ারবাতা নামক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিশু রোহান মিয়া পার্শ্ববর্তী মালিবাড়ি ইউনিয়নের আলমগীর হোসেনের ছেলে।
শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই রোহান তার ফুফুর বাড়িতে বড় হচ্ছিল। এখানে থেকে সে লেখাপড়া করত। তার বাবা-মা ঢাকায় চাকরি করেন। আজ দুপুরে অন্যান্য সঙ্গীদের সঙ্গে পাশের একটি নদীতে গোসলে গেলে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা খবর পেয়ে পানিতে ডুবে থাকা অবস্থায় রোহানকে উদ্ধার করলেও, ততক্ষণে তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই দু:খজনক। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।