দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমমানের শিক্ষাগত যোগ্যতায় একই পদে যোগদান করেও দিনের পর দিন অনিয়মিত থাকায় কাঙ্খিত সুবিধা পাচ্ছেন না ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির ২৩০ জন লাইনম্যান ও মিটার রিডার। এ বৈষম্যের কারণে দুই দফা দাবিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের চলমান কর্ম-বিরতির আন্দোলনে যোগ দিয়েছেন তারা।
সোমবার (৮ জুলাই) ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে নগরকান্দা অফিসের ডিজিএম মো. সাহারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে ফরিদপুর পবিসের সদর দপ্তর, জোনাল ও সাব জোনাল অফিসের সকল ডিজিএম ও এজিএম এবং সকল শ্রেণির কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অষ্টম দিনের এ কর্মসূচি চলাকালে তারা মুহুর্মুহু স্লোগান দেন এবং অবিলম্বে বিআরইবি ও পল্লী বিদ্যুতের অভিন্ন সার্ভিস কোড ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করণের দাবি জানান। এ দাবি বাস্তবায়ন না হলে তারা কাজে যোগ দেবেন না বলেন কর্মবিরতিতে।
আরএ