দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহানন্দা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) দুপুর ১২টার উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্রপুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুকমোল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহানন্দা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আরএ