দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাঁটা ও আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (৬ জুলাই ) সকাল এগারোটায় শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় দেশের প্রধানমন্ত্রীর জন্য সুস্থতায় দোয়া করেন নারীকর্মীরা। আলোচনা সভা শেষে কেক কাটেন নেতৃবৃন্দ।
আলোচনা সভার নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিন বলেন, নারী নেতৃতকে আরও এগিয়ে নিতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা করেছেন প্রধানমন্ত্রী। সে লক্ষে নারীদের এগিয়ে নিতে দলকে সংগঠিত করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এখন আমরা নিজের সংসারের পাশাপাশি দেশ ও দলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। ২২তম এই প্রতিষ্ঠা বার্ষিকীকে দলের সকল যুব মহিলা কর্মীদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার আহবান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের নেত্রী অ্যাড. স্বর্ণালী ট আক্তার, ফাতেমা আক্তার, অ্যাড. মীর মাহফুজা হোসেন তুনি, অ্যাড. রেহেনা,অ্যাড. লাফিজা আক্তার মুনা, অ্যাড. রোমানা খানম, আজলিন লতা, তমা খন্দকার, রাশিদা আক্তার, লমা ঘোষ, ফরিদা আক্তার, আসুরা বেগম, রহিমা বেগম, সেলিনা আক্তার, ফারহানা আক্তার, আফসানা মিমি, লামিয়া আক্তার, শিমা আক্তার, মিথিলা, আঁচল, মরিয়ম, বৃষ্টি,তাসলিমাসহ নেতৃবৃন্দ।
এফএইচ