দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার ৪৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (৩০ জুন) দুপুরে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন কুসিক মেয়র ডা. তাহসিন বাহার।
বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন- কুসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী, সচিব আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাইনউদ্দীন চিশতী, প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদি, মনজুর কাদের মনি, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ কুসিকের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার টাকা এবং উন্নয়ন ও অনুদান আয় ৮৩৫ কোটি ৫৫ লাখ টাকা। এছাড়া তহবিল ধরা হয়েছে ১২৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৪৬৪ টাকা।
এ ক্ষেত্রে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬৮৫ কোটি ১১ লাখ ৫৯ হাজার ৩৪২ টাকা। সমাপনী তহবিল ধরা হয়েছে ৩১ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৬৮১ টাকা। পরে কুসিক মেয়র ডা. তাহসিন বাহার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় তিনি বলেন, আমরা শহরকে অপরিকল্পিত নগরায়ন থেকে মুক্ত করার জন্য কুমিল্লা সিটি করপোরেশনে উদ্যোগে অভিযান চলমান রয়েছে। এছাড়া আমি নিজ উদ্যোগে বড় বড় খালগুলো পরিষ্কার করেছি। জলবদ্ধতার নিরসনে আমরা দীর্ঘ পরিকল্পনা করছি। শহরের যানজট নিরসন করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
আরএ