দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে নিয়ে আসা হয়।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার বলেন, সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে ম্যাজিস্ট্রেটের অধীনে ঝিনাইদহে অভিযান পরিচালনার আদেশ দেয় আদালতে!
এমএ