• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • ঝিনাইদহ
  • কালীগঞ্জ

এমপি আনার হত্যাঃ কালীগঞ্জে পাাল্টাপাল্টি মানববন্ধন

মেহেদী হাসান সবুজ, ঝিনাইদহ
  ১২ জুন ২০২৪, ১৭:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবিঃ দেশ টিভি
ছবিঃ দেশ টিভি

ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনার হত্যায় দোষীদের শাস্তির দাবিতে ও ঝিনাইদহে আনার হত্যায় ডিবির হাতে আটক জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে পাাল্টাপাল্টি মানব বন্ধনকর্মসুচি পালন করেছে এমপি আনার ও মন্টিুর অনুসারীরা। বুধবার (১২ জুন) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারী বাজারে এমপি আনার এর হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে ও ঝিনাইদহের পায়রা চত্তরে মিন্টুর অনুসারীরা মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কালীগঞ্জে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফুরসন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শিকদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু প্রমূখ।

বক্তারা বলেন, যে সময় এপমি আনার কন্যা ডরিন বাবার জন্য কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন, বাবার লাশের সন্ধ্যানে দারে দারে ঘুরছেন ঠিক সেই সময়ে কিছু ষড়যন্ত্রকারী কালীগঞ্জ থেকে এমপি হওয়ার জন্য রঙিন স্বপ্ন দেখছেন। যাদেরকে আটক করা হয়েছে তারা ছাড়াও আরো যারা সংসদ সদস্য হত্যার নেপথ্যে ও যারা সরাসরি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। জেলার আওয়ামী লীগের অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয় তাহলে তাকে দল থেকে অব্যহতি দিতে হবে।

এলাকার শতশত নারী-পুরুষ আনার হত্যার প্রতিবাদে বিভিন্ন পোস্টার প্লেকার্ড নিয়ে এ মানববন্ধন কর্মসুচিতে যোগদান করেন।

অন্যদিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, সেচ্চাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমুলক ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহে ফিরিয়ে দেওয়ার জন্য তারা দাবে জানান। তা না হলে পরবর্তিতে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করার হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন

স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় গেলেন স্বামী

খাগড়াছড়ির ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত

এদিকে গতকাল বিকালে সাইদুল করিম মিন্টুকে আটকের বিষয়টি প্রচার এর পরেই ঝিনাইদহে তার নেতাকর্মীদেও ভিতরে উদ্বেগ উৎকন্ঠা ও চাপা আতংক দেখা দেই। এবং শহর জুরে মিন্টুর আটকের খবরটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার আজিমুল আহসান জানান,এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমকে মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। যে কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম

  • কালীগঞ্জ
  • ঝিনাইদহ
  • আনোয়ারুল আজিম আনার
এ সম্পর্কিত আরও খবর
সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মিলেছে মেয়ের ডিএনএ
সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মিলেছে মেয়ের ডিএনএ
ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন
ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।