দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরে একটি আবাসিক হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামে সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) বেলা ১১টায় হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, তিনি গত বছরের ডিসেম্বর এই হোটেলের ১১নং রুমে ব্যাচেলার ভাড়াটিয়া হিসেবে অবস্থান করতেন। গতকাল রাতে খাবার খেয়ে শফিক ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়। এ সময় হোটেলের জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়। রুমের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেল তালুকদার বলেন, আমরা এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা আসছেন। তাদের কাজ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
আরএ