দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি ১০০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে সাধারণ রোগীদের বাইরে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করাতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। এছাড়া দালালদের কারণে রোগী ও তাদের স্বজনেরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ এ আবেদন করেন।
তিনি আবেদনে উল্লেখ করেন, ঝালকাঠি সদর হাসপাতালে অতি সম্প্রতি ডায়াগনস্টিক সেন্টার সমূহের দালালদের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে বেশিরভাগ ল্যাব টেস্টের সুবিধা থাকা সত্ত্বেও এ সকল দালাল বিভিন্ন মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে রোগীদেরকে ফুসলিয়ে বাইরে অতিরিক্ত মূল্যে পরীক্ষা করায়।
আবেদনে ডা. শামীম আহমেদ আরও উল্লেখ করেন, হাসপাতালের চিকিৎসকগণ এই অধিক মূল্যের পরীক্ষা সমূহের বিরুদ্ধে সোচ্চার হলে এই সকল ডায়াগনস্টিকের মালিক ও প্রতিনিধিগণ হাসপাতালে প্রবেশ করে চিকিৎসকগণের সঙ্গে অসাদাচারণ করে হুমকি দেয়। এমন অবস্থায় সদর হাসপাতালের চিকিৎসকগণ মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে ডা. শামীম আহমেদ জানান, কার্যকরী ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে।
আরএ