দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হলের রিডিং রুমের বারান্দায় আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম।
রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটেছে। আত্মহননের শিকার শিক্ষার্থীর নাম শিফা নূর ইবাদি।
তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী এবং একটি গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন৷ রোববার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে হওয়া সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনে অংশ নিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম দেশ টিভিকে বলেন, আত্মহত্যার শিকার শিক্ষার্থীকে নগরীর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং বেদনার।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল দেশ টিভিকে বলেন, আমরা ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম। মেয়েটি কেন এমন সিদ্ধান্ত নিলো বা ঘটনার পিছনে অন্য কিছু আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হবে।
এম