• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর
উপজেলা পরিষদ নির্বাচন

প্রার্থিতা বাতিলের পরও সভা, কর্মীদের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুতির নির্দেশ

মো. হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর
  ২৫ মে ২০২৪, ০৯:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি-দেশ টিভি
ছবি-দেশ টিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহাম্মেদের আপন ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের একের পর এক আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য মঠবাড়িয়াকে রণক্ষেত্রের দিকে নিয়ে যাচ্ছে। রিয়াজ উদ্দিন আহাম্মেদের আপন বড় ভাই মঠবাড়িয়ার বর্তমান সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের ক্ষমতাকেও কাজে লাগাচ্ছে প্রার্থী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রার্থী বাতিলের পরপরই রাতেই সাপলেজা ইউনিয়নের আমরাগাছিয়া বাজারে দোয়াত-কলম মার্কায় প্রতীকের প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর করে।

গত ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়ার পর ইসির আদেশ অমান্য করে উপজেলা শহরের মধ্যে লাঠির মাথায় আনারস নিয়ে রিয়াজ আহাম্মেদের পক্ষে সমাবেশ করে আশরাফুর রহমান। এ সময় আনারস মার্কার কর্মীদের সাড়ে তিন হাত বাঁশের লাঠি তৈরি করতে নির্দেশ দেন আশরাফ। তার উসকানিমূলক বক্তব্য ও হুমকি দেওয়ার ঘটনাটিকে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় নির্বাচন কমিশন প্রথমে পিরোজপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুনানি হয়।

শুনানিতে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার (২৩ মে) চেয়ারম্যান প্রার্থী রিয়াজকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে ডাকা হয়। নির্বাচন কমিশন সেখানেও শুনানিতে সন্তুষ্ট না হওয়ায় বিষয়টিকে বড় ধরনের আচরণবিধি লঙ্ঘন ও অপরাধ বিবেচনায় নিয়ে রিয়াজ উদ্দিনের প্রার্থিতা বাতিল করে।

তবে এরপরও থেমে থাকেনি চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন ও তার ভাই আশরাফুর রহমান। প্রার্থিতা বাতিল হওয়ার পর প্রচারণা বন্ধ না করে উল্টা ওইদিন রাত ৯টার দিকে মঠবাড়িয়া উপজেলার মাঝেরপুল বাজারের মাঠে আনারস মার্কার পক্ষে বড় ধরনের সমাবেশ করেন প্রার্থীর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। এ সময় তিনি বিরোধী পক্ষকে উদ্দেশ্য করে নানা ধরনের আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দেন। যাতে পুরো মঠবাড়িয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপশক্তি আখ্যা দিয়ে নেতাকর্মীদের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকতে বলেন আশরাফুর রহমান। বাঁশের লাঠি নিয়ে মঠবাড়িয়াকে নতুন করে স্বাধীন করতে হবে বলেও উল্লেখ করেন আশরাফ। এজন্য নেতাকর্মীদের গর্জে উঠতে বলেন।

নিজের বড় ভাই শামীম শাহনেওয়াজকে মাত্র ১৫ দিনে কলার ছড়ি মার্কায় ৭ জানুয়ারি এমপি বানিয়েছেন জানিয়ে আশরাফুর রহমান দম্ভ করে বলেন, আমাদের এমপি এবং উপজেলা চেয়ারম্যান হতে বছরের পর বছর লাগে না। ওদের দাঁতভাঙা জবাব দিয়ে সবকিছু তছনছ করে দেব।

এদিকে প্রার্থিতা বাতিল হলেও শুক্রবার (২৪ মে) সকালেও মঠবাড়িয়ার বিভিন্ন এলাকা এবং বাজারে আনারস মার্কার প্রচার ও লিফলেট বিলি করতে দেখা গেছে নেতাকর্মীদের।

স্থানীয় ভোটার খলিলুর রহমানের অভিযোগ করেছেন, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অস্ত্রের ভয় দেখিয়ে ভোট কেটে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন আশরাফুর রহমান। সদ্য জাতীয় নির্বাচনে তাকে নৌকা প্রতীক দিয়েছিল আওয়ামী লীগ। পরে সমঝোতার ভিত্তিতে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বড় ভাইকে মাঠে নামান আশরাফ। নিজের প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার ভাইকে এমপি বানান। সামগ্রিক বিষয় বিবেচনা করে ২৯ মে’র উপজেলা নির্বাচনকে সামনে রেখে মঠবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ।

তবে অভিযোগের বিষয়ে বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ বা তার ভাই আশরাফুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবি রায় জানান, গত রাতে সভা করা বা হুমকি দেওয়ার বিষয় কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রার্থিতা বাতিল
  • উপজেলা পরিষদ নির্বাচন
  • চেয়ারম্যান প্রার্থী
এ সম্পর্কিত আরও খবর
তালতলীতে ভোট কেন্দ্রে অনিয়ম ও কর্মীদের মারধরের অভিযোগ
তালতলীতে ভোট কেন্দ্রে অনিয়ম ও কর্মীদের মারধরের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন, বাগেরহাটে সহসভাপতিদের জয়জয়কার
উপজেলা পরিষদ নির্বাচন, বাগেরহাটে সহসভাপতিদের জয়জয়কার
মঠবাড়িয়ার উপজেলার পরিষদে চেয়রম্যান পদে বায়জিদ নির্বাচিত
মঠবাড়িয়ার উপজেলার পরিষদে চেয়রম্যান পদে বায়জিদ নির্বাচিত
বাগেরহাটে নির্বাচনি দায়িত্ব পালনে বাঁধা, যুবককে ৬ মাসের কারাদণ্ড
বাগেরহাটে নির্বাচনি দায়িত্ব পালনে বাঁধা, যুবককে ৬ মাসের কারাদণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।