দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবাসিক রিলাক্স হোটেল থেকে ইদ্রিস নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) সকালে হোটেলের দ্বিতীয় তলার ৩২ নং একটি ডাবল বেডের রুমের ভেতর থেকে ফ্যানের সঙ্গে রশি প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানান নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন।
নিহত মো. ইদ্রিস শেখ (৫২) জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র। নেছারাবাদ উপজেলার মিয়ারহাটে তার দুটি গার্মেন্টেসের দোকান রয়েছে।
হোটেলের ম্যানেজার জুয়েল জানান, গত ২২ মে বিকেলে তার হোটেলে ওঠে দুইজনের থাকার কথা বলে তিনি একটি ডাবল রুমের বেড ভাড়া নেন। হোটেলে প্রতিদিন সন্ধ্যার পরে ভাড়া নিতেন ম্যানেজার জুয়েল। ২৩ মে সন্ধ্যার পরে তিনি রুমের ভাড়ার জন্য দরজায় নক করেন। এসময় ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে চলে যান। শুক্রবার সকালে পূনরায় রুমে গিয়ে দরজায় নক করলে তখনও তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। এসময় জোরে দরজা ধাক্কা দিলে একটু ফাকা হয়ে যায়। তখন বাহির থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
ইদ্রিসের স্ত্রী মাহমুদা জানান, গত ২২ মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর দুইদিন পর্যন্ত রাতে বাসায় আসেনি। ২৪ মে সকালে জানতে পারি থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ পোস্টমোর্টেমের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্ত চলছে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।
এফএইচ