দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুরের দুটি পৃথক কেন্দ্রে এক শিক্ষকসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় ও চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করে এ আদেশ দেন আদালত।
দণ্ডিতরা হলেন- গোসিংগা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হাসান খান এবং দুর্লভপুরের বাসিন্দা মো. ফজলু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু বলেন, সকালে ওই কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে কামরুলকে তিন দিনের জেল দেওয়া হয়েছে।
এদিকে প্রিসাইডিং অফিসার মোজাম্মেল বলেন, কেন্দ্রে বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩৬৫ জন।
এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্লভপুরের বাসিন্দা মো. ফজলু নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন।
এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৮টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৮৪টি।
ডিপি/