দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা বাতিল হওয়ার পরেও প্রচার-প্রচারণা চালানো সম্পূর্ণ আইন ভঙ্গ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সকালে গাজীপুর শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
গত ১৫ মে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দূর্জয়ের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। বাতিল হওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঘোড়া প্রতীকের কর্মীরা।
এমন অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন।
এছাড়াও ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের কাছে লিখিতভাবে রেজাল্ট শীট দেওয়ার নির্দেশ দেন তিনি।
এসময় তাঁর সাথে পরিদর্শনে আসেন, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুল করিম, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসাসহ সরকারি কর্মকর্তারা।
এম