দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি নকল আইসক্রিম তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার বামনকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।
এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, স্যানেটরি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন, ভাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মওলাসহ পুলিশের একটি টিম।
এ বিষয়ে মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ‘পদ্মা আইসক্রিম’ নামক ওই কারখানায় নকল আইসক্রিম তৈরি হতো। তাদের লেবেল, মোড়ক কিংবা বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিলো না। এসব কারণে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি ও আইসক্রিমের গোডাউন সিলগালা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, সরেজমিন অভিযানে গিয়ে নকল আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া ওই আইসক্রিমের কারখানার ভেতর থেকে অননুমোদিত কেমিক্যাল জব্দ করে তা ধ্বংস করা হয়।
আরএ