দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় লিচুর বিচি গলায় আটকে শ্বাসরোধে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সামছুল হক মোল্লা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল মজিদ বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ মে) বিকেলে আব্দুল মজিদ মিয়া তার নিজ বাড়িতে লিচু খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সামছুল হক মোল্লা জানান, মজিদ লিচু খাওয়ার সময় অসাবধাণতাবশত একটি বিচি তার গলায় আটকে যায়। পরে স্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।
আরএ