দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সোমালিয়া জলদস্যুর হাত থেকে মুক্ত হয়ে ফেরা জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় কুতুবদিয়ায় পৌঁছে জাহাজটি।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টায় লাইটার জাহাজে করে চট্টগ্রাম থেকে আসা জাহাজ কর্তৃপক্ষকে এমভি আব্দুল্লাহর দায়িত্ব বুঝিয়ে দিয়েছে ২৩ নাবিক।
আজ মঙ্গলবার সকাল ১০টায় লাইটার জাহাজ ‘জাহান মনি-৩’ এ করে মুক্ত হওয়া ২৩ নাবিক চট্টগ্রামে ফিরবে। জাহাজটি পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-১ এ। সেখানে নাবিকদের বরণ করে নিতে তাদের স্বজনরা অপেক্ষা করছে বলে জানা গেছে।
জাহাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাহাজটিতে ৫৬ হাজার মেট্রিকটন চুনাপাথর রয়েছে। সেসব পণ্য খালাস করতে দুই দিন লাগতে পারে।
গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি জিম্মি করে সোমালিয়ান জলদস্যু। পরে ১ মাস জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে গত ১৩ এপ্রিল ২৩ নাবিকসহ জাহাজটি মুক্তি পায়। এরপর জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।
আরএ