দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের সরিষাবাড়ীতে দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউসি বাঙালিপাড়া এলাকায় রুকন মিয়ার (৩৭) বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, রুকন মিয়া তার ঘরের আলমারির মধ্যে পিস্তল, গুলি ও ম্যাগাজিন লুকিয়ে রেখেছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্ত যুবককে ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ডিপি/