দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন আলী পন্ডিত (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে। নিহত আলি পন্ডিত মহিপুর ইউনিয়নের বাসিন্দা হারুন পন্ডিত এর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আলী পেশায় জেলে। স্ত্রীর সঙ্গে তার প্রায় ঝগড়াঝাঁটি হতো। আজ দুপুরে হঠাৎ দু'জনের মধ্যে ঝগড়া হয় এর পরে স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। কিচ্ছুক্ষণ পরে নিহতের বড় বোন তাকে খোঁজাখুজির পরে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ