দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর সদরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আবু বক্কর (১৩) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮ টার দিকে শহরের হাজরা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত আবু বক্কর হাজরা উত্তরাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি সিদ্দিরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। বাবা-মা ঢাকায় থাকায় নানা আব্দুল বারেকের বাড়িতে থাকতো আবু বক্কর।
নিহতের নানা আব্দুল বারেক বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আবু বক্কর গোসলে গিয়ে ২০ মিনিটেও পরে বাড়িতে না ফিরলে ওর নানী পুকুরে গিয়ে দেখে সে পানিতে ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আবু বক্করকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারেক জানান, "মৃগি রোগে আক্রান্ত থাকায় তাকে পুকুরে গোসল করতে নিষেধ করলেও জোর করেই পুকুরে গোসল করতে যায় আবু বক্কর"।
নাটোর সদর থানার ওসিমিজানুর রহমান বলেন, আবু বক্করের লাশ নাটোর সদর হাসপাতালের লাশ মর্গে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম