দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের আব্দুলপুর জংশন স্টেশন থেকে রাজশাহী রেল পথের লোকমানপুরে এলাকায় রেললাইনের ৪ ইঞ্চি ভেঙ্গে যাওয়ায় ধীর গতিতে চলছে ট্রেন। বুধবার (৮ মে) সকালে বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় স্থানীয়রা রেললাইনের ভাঙ্গা অংশটি দেখতে পান বলে জানিয়েছেন, পশ্চিমাঞ্চল রেলের (রাজশাহী) জিএম অসীম কুমার তালুকদার।
অসীম কুমার তালুকদার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহী গামী কমিউটার ট্রেনটি লোকমানপুর অতিক্রম করার আগে স্থানীয়রা লাইনে ভাঙ্গা দেখেতে পান। পরে এলাকাবাসী লোকমানপুর স্টেশন মাস্টারকে অবহিত করলে রেলওয়ে কর্মীরা গিয়ে রেললাইন মেরামত শুরু করেন।
৫০ বছরের পুরাতন লাইন তাই এমন ঘটেছে। ভাঙ্গা ওই স্থানটি দিয়ে বিশেষ কায়দায় (পাটের বস্তা দিয়ে) ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। আর দুপুরের মধ্যে ভাঙ্গা স্থানটির মেরামত সম্পূর্ণ হবে বলে জানান, রেলের ওই কর্মকর্তা।
এম