দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরে ১২৭ বোতল ফেনসিডিল সহ ১ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার (৭ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সোমবার (৬ মে) সকাল ১১:৪৫ মিনিটের দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
ঐ অভিযানে চুয়াডাঙ্গা হতে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ফেনসিডিল বহনকালে আনুমানিক তিন লক্ষ একাশি হাজার টাকা মূল্যমানের একশত সাতাশ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওমর আলী (৩৯)। তার বাসস্থান চুয়াডাঙ্গা জেলায় বলে জানা যায়।
কোম্পানি কমান্ডার কে এম শাইখ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে ঢাকা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম