দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
সমিতির সিপাহীপাড়ার জেলা অফিস কার্যালয়ে রোববার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী ১১টি জোনাল ও সাব জোনাল অফিসের ৭২০ জন কর্মকর্তা-কর্মচারী এ কর্ম বিরতিতে অংশ নেয়।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারীদের পদমর্যাদা, পে-স্কেল ও ৫ পার্সেন্ট বিশেষ প্রণোদনা প্রদানসহ নানা দাবিতে ওই কর্মবিরতির পালন করেন তারা।
এতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী হারুন অর রশিদ, এজিএম রাজন কুমার দাস, এজিএম ফিন্যান্স মো. জাকির হোসেন, জুনিয়র ইঞ্জিনিয়ার অনিমেশ চন্দ্র সরকার ও অভিজিৎ নাগসহ বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীরা।
জেবি