দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রাতের আধাঁরে মাটি কাটায় ব্যবহৃত অবৈধ ট্রলি গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ।
শনিবার (৪ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামে অভিযান চালিয়ে মাটি কাটায় ব্যবহৃত দুটি অবৈধ ট্রলি গাড়ি জব্দ করা হয়।
ফরিদপুরের নগরকান্দা থানার এসআই সারোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ট্রলি গাড়ি আটক করা হয়েছে। এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
জেবি