দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির বারান্দায় অনশন করেছে এক কলেজছাত্রী। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন নবুওছিমদ্দিন পাড়ার প্রেমিক সাগর সরদারের বাড়ির বারান্দায় অনশনে রয়েছে কলেজছাত্রী।
সাগর সরদার (২৬) নবুওছিমদ্দিন পাড়া দারোগ সরদারের ছেলে। শুক্রবার (৩ মে) সকাল থেকে অনশনে বসেন ওই কলেজছাত্রী।
অনশনে থাকা কলেজছাত্রী বলেন, প্রেমিক সাগর সরদারের কথা মতো আমি ওর বাড়িতে এসেছি। কিন্ত পরিবারের কথা মতো আমাকে রেখে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, সাগর যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে।
কলেজছাত্রী বলেন, চার বছর আগে একই গ্রামের সাগর সরদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করার কথা বলে সাগর একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।
সম্প্রতি সাগর প্রবাসে যাওয়ার চেষ্টা করছেন। এ কথা শুনে তিনি সাগরকে বিয়ে করার জন্য চাপ দেন।
তিনি বলেন, শুক্রবার সকালে সাগর তাকে ফোন করে বাড়িতে যেতে বলেন। সকাল ১০টার দিকে তিনি সাগরদের বাড়িতে যান। তখন সাগর বাড়িতে ছিলেন। বেলা ১২টার দিকে সাগরের বাবা বাড়িতে এসে ছেলেকে বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দেন। এরপর থেকে সাগরের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সাগরের মোবাইল নম্বর বন্ধ রয়েছে।
এ ঘটনায় কলেজছাত্রীর ভাই বলেন, সাগর আমার বোনের সর্বনাশ করেছে। আমরা সাগরের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার বোনকে সাগরের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে।
অভিযুক্ত সাগরের মা মমতা বেগম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বাড়ি থেকে পাশের বাড়িতে চলে যান। আর সাগরের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, প্রেমের সম্পর্কের কারণে মেয়েটি প্রেমিকের বাড়িতে উঠেছে। এ ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি