দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরে পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত ইটের রাস্তা সংস্কারের বিপরীতে পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মে) দুপুরে শহরের বিলমামুদপুরের ভাঙ্গা সড়কের উপর দাঁড়িয়ে ভুক্তভোগী এলাকাবাসীরা এই কর্মসূচি পালন করে। সরেজমিনে গেলে জানা যায়, গত কয়েক দিন ধরে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড ও ২১ নম্বর ওয়ার্ডের (আংশিক) বিল মাহমুদপুর আব্দুল করিমের ডাংগি মুন্সির দোকান থেকে চর কমলাপুর রাজুর দোকান পর্যন্ত ইটের রাস্তা সংস্কারের কাজ চলছে।
পৌরসভার পক্ষ থেকে কার্পেটিং রাস্তা করে দেবার প্রতিশ্রুতি থাকলেও সেটা না করায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ইটের রাস্তার সংস্কার কাজ বন্ধ করে দিয়ে মানববন্ধন ও মিছিল করে।
মানববন্ধনে বক্তারা জানান, পৌর এলাকার মুন্সির দোকান থেকে রাজুর দোকান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থার মধ্যে রয়েছে। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যায় চলাচল করতে পারি না। এ পর্যন্ত রাস্তাটা অনেকবারই ইট সলিং দিয়ে রিপেয়ারিং করা হয়েছে। এ রিপেয়ারিং কোনভাবেই থাকে না। জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত পাকা সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা সড়কের দাবি জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মো. সেলিম মিয়া, এনামুল শেখ, মোহাম্মদ সালাউদ্দিন, মো. শেখ আকাশ, শেখ মেহেদী হাসান মামুন, মোহাম্মদ সেখ আলমগীর, মো. আজাদ খান প্রমুখ।
এ সময় এলাকার নারী পুরুষসহ সকল শ্রেণির মানুষ অংশ নেয়।
জেবি