দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র জমা দেওয়া অপর প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার ( ১ মে) রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর এক লিখিত আদেশে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াছিন কবীর বলেন, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালথা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে আদালতের কোনো নির্দেশনা এলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ২১ মে সালথা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জানার জন্য উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে পাওয়া যায়নি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রার্থীদের সঙ্গে নির্বাচনি কর্মকাণ্ড ও পরিবেশের বিষয়ে তথ্যাদি জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করলে বেশিরভাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা সাংবাদিকদের ফোন রিসিভ করছে না। ফরিদপুরের ৯টি উপজেলা পরিষদের নির্বাচন ৩ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। উপজেলাগুলো হচ্ছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও মধুখালী উপজেলা।
জেবি