• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর

ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের জন্যে গাজীপুরে শিশু অপহরণ, গ্রেপ্তার ২

দেশ টিভি ডেস্ক
  ০২ মে ২০২৪, ২১:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ভিক্ষাবৃত্তির উদ্দেশে প্রায় এক মাস আগে গাজীপুর মহানগরের নাওজোর এলাকা থেকে অপহৃত আট মাসের শিশুকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রেপ্তাররা হলেন বগুড়ার সারিয়াকান্দি এলাকার লুৎফর রহমানের ছেলে মো. আবু সাইদ ওরফে সুমন (৪০) এবং তার স্ত্রী কুড়িগ্রামের উলিপুর থানার অনন্তপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে মোসা. আইরিন (৩৪)।

উদ্ধার শিশু আব্দুল্লাহ আল নোমান, গাজীপুর মহানগরের বাসন থানার ফরিদ মিয়ার বাড়ির ভাড়াটে ও স্থানীয় পোশাক শ্রমিক মোক্তার হোসের ছেলে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান তার কার্যালয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন। এ সময় গাজীপুর সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ, বাসন থানার এস.আই নাজমুল হক প্রমুখ এবং ভিক্টিমের বাবা-মা উপস্থিত ছিলেন।

উপ-পুলিশ কমিশনার আবু তোরাব জানান, গ্রেপ্তার আইরিন দম্পতি এবং ভিক্টিমের বাবা-মা গাজীপুর মহানগরের বাসন থানার ফরিদ মিয়ার বাড়ির পাশাপাশি রুমে ভাড়া থাকতেন। গত ৩ এপ্রিল সকালে ভিক্টিমের বাবা বাসা থেকে কর্মস্থলে চলে যান। দুপুরে মা ভিক্টিমকে গোসল করিয়ে ভাড়া বাড়ির খালি বসতঘরের খাটে শুইয়ে রেখে বাথরুমে নিজে গোসলে যান। গোসল সেরে ঘরে ঢুকে ভিক্টিম নোমানকে ঘরে না পেয়ে আশেপাশে তার মা ওই বাড়ির ভাড়াটিয়াসহ বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এ সময় পাশের ঘরের ভাড়াটিয়া আইরিন দম্পতির কাউকে পাওয়া যাচ্ছিল না এবং তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল। ভিক্টিমের মা বিষয়টি পুলিশে জানান এবং পরদিন ওই দুজনকে আসামি করে বাসন থানায় মামলা হয়।

আরও পড়ুন

কঙ্কালের সঙ্গে ব্রেসলেট দেখে স্বামীর লাশ শনাক্ত স্ত্রীর

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ও ছদ্মবেশে অভিযান চালিয়ে ৫ এপ্রিল মো.আবু সাইদ ওরফে সুমনকে কুড়িগ্রাম থেকে এবং ২ মে ভোরে তার স্ত্রী আইরিনকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার চায়না মোড় এলাকা থেকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে ভিক্টিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর নোমানকে তার বাবা-মার কাছে তুলে দেয় পুলিশ। হারানো সন্তানকে ফিরে পেয়ে বাবা-মা আবেগাপ্লত হয়ে পড়েন এবং চোখে আনন্দাশ্রু বেরিয়ে আসে। নোমানের বাবা-মা গ্রেপ্তারদের উপযুক্ত শান্তি দাবি করেছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছেন।

আইরিন পুলিশকে জানায়, নোমানকে ময়মনসিংহে ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহার করছিল। ছোট শিশুকে ব্যবহার করে ভিক্ষা করে মানুষের বেশি সহানুভূতি ও অর্থ পাওয়া যায় বলেই এ শিশুকে তারা ভিক্ষার কাজে ব্যবহার করছিল।

জেবি

  • ভিক্ষাবৃত্তি
  • সারাদেশ
  • বাবা মা
  • গাজীপুর
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
সাদপন্থি নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে
সাদপন্থি নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু
১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।