দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রাঘাতে দুই লবণচাষির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া ও রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী মুঠোফোনে জানান, স্থানীয় শ্রমিক দিদার আজ ভোরে লবণ মাঠ পরিচর্যা করতে গেলে হঠাৎ বজ্রাঘাতে দগ্ধ হয়। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজাখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার মুঠোফোনে জানান, পেকুয়ায় বুধবার রাত থেকে প্রচুর বজ্রাঘাতসহ বৃষ্টি হয়। রাতের বৃষ্টিতে লবণ মাঠ ক্ষতিগ্রস্ত হলে চাষি আরমান তা পরিচর্যা করতে যায়। ওই সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পিয়াল পাল জানান, দুই শ্রমিককে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার জমিরের ছেলে দিদারুল ইসলাম (৩৫) ওরাজাখালী ইউনিয়নের ছড়ি পাড়া এলাকার জামালের ছেলে মো. আরমান (২৫)।
জেবি