দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে সাংবাদিকতার দায়িত্ব পালনকালে সাংবাদিকের ক্যামেরায় বাধা প্রদান করলে জেল দেওয়া হবে। জেল দেবে নির্বাচনি দায়িত্ব পালন করা ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে তার যথাযথ প্রমাণ ও ভিডিও ফুটেজ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দলমত নির্বিশেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই তাদের লক্ষ্য।
মো. আহসান হাবিব খান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের পর বিকেলে সাংবাদিকদের কাছে দেওয়া প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ছোটখাটো সব নির্বাচনকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারণ এসব নির্বাচনকে উদাহরণ হিসাবে নিয়েই সামনে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা নির্বাচনের প্রার্থীরাসহ জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি