দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি মাত্র মুক্তিযোদ্ধা শিশু পার্ক। এই পার্কটি দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় সৃষ্টি হয়েছিলো ময়লার ভাগাড়ে।
এ নিয়ে সম্প্রতি দেশটিভিতে সংবাদ প্রচারিত হলে প্রশাসনের নজরে না এলেও নজরে আসে শহর পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে কাজ করা ক্লিন সিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। এই সংগঠনের উদ্যোগেই অবশেষে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে পার্কটিতে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. তরিকুল ইসলাম।
এ অভিযানে ক্লিন সিটির চেয়ারম্যান মো. হাশেম আলীর পরিচালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ সংগঠনটির প্রায় দুই শতাধিক কর্মী পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়।
এ সময় ক্লিন সিটির চেয়ারম্যান মো. হাশেম আলী বলেন, এই সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনে ছাত্র, যুবকসহ বিভিন্ন পেশাজীবীর প্রায় পাঁচ শতাধিক কর্মী রয়েছে৷ এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে, আমার শহর, আমার বাড়ি, আমার আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রয়াসে সরকারের পাশাপাশি এই সংগঠন কাজ করছে।
জেবি